পুবের আকাশে সদ্য উদিত সূর্য ছড়িয়ে দেয় ভোরের আলো। এই আলোতে কেটে যায় রাতের আঁধার। শুরু হয় নতুন দিনের পথ চলা। ধীরে ধীরে বাড়ে দিনের কর্মব্যস্ততা। হেমন্ত প্রায় শেষ, শীতের আমেজ নেই এখনো। একটি শুভ্র সকাল জানান দিচ্ছে আজও হেমন্ত। ছবিগুলো বুধবার (২৯ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ থেকে তোলা হয়। ছবি: ফোকাস বাংলা

